সিডনিতে সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশি মনিরুল
সিডনিতে ব্ল্যাকটাউন সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১০ সেপ্টেম্বর এই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ বা তার অধিক বয়সী প্রত্যেক অস্ট্রেলিয়ান নাগরিকের এই নির্বাচনে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। ভোটে অনুপস্থিত থাকলে ৫৫ ডলার জরিমানার বিধান রয়েছে।
মনিরুল ইসলাম ২১ বছর ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করা মনিরুল পেশায় একজন প্রকৌশলী ও তথ্য প্রযুক্তিবিদ। এছাড়াও তিনি গ্রাফট স্ট্রিট মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক।
নির্বাচনে জয় পেতে মনিরুল ইসলাম ব্ল্যাকটাউন প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।
