২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে ‘নোয়াখালী অ্যাসোসিয়েশন’র বনভোজন

পর্তুগালে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন অব পর্তুগাল’ এর আয়োজনে একটি বনভোজন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মেদ নুরুল্লাহ, পর্তুগাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 09:07 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

রোববার পর্তুগালের রাজধানী লিসবন থেকে দূরে ‘বাক্যালাহো বুদ্ধ ইডেন পার্কে’ এই বনভোজন হয়। বৌদ্ধ ধর্মগুরুদের ভাস্কর্যের উপর নির্মিত এই বাক্যালাহো বুদ্ধ ইডেন পার্ক।

সংগঠনের সদস্য ও নেতারা লিসবন থেকে একসঙ্গে বনভোজনের নির্ধারিত স্থানে রওনা হন। নোয়াখালীবাসী ছাড়া অন্যান্য জেলার প্রবাসীরাও পরিবারসহ এই বনভোজনে অংশগ্রহণ করেন। সকালের নাস্তা বিরতি দেওয়া হয় যাত্রাপথের মহাসড়ক বোমভারুল রেস্তোরাঁয়।

বনভোজন স্থানে পৌঁছনোর পর সংগঠনের সভাপতি হুমায়ুন কবির জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, প্রধান উপদেষ্টা রানা তসলিম উদ্দীন, উপদেষ্টা আবুল বাশর, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, আবদুল করিম মানিকসহ অন্য নেতারা অংশগ্রহণকারীদের স্বাগত জানান।

বনভোজনের স্থলে সাগরে গোসল ও নানা ধরনের খেলা শেষ করে সবাই বাক্যালাহো বুদ্ধ ইডেন পার্কে মিলিত হন। সেখানে প্রবাসীদের সঙ্গে যোগ দেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহম্মেদ।

এরপর পার্কে অনুষ্ঠিত হয় ‘বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন অব পর্তুগাল’ এর অভিষেক অনুষ্ঠান। ফুল ও বিশেষ সম্মাননা পুরস্কারের মাধ্যমে রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদকে স্বাগত জানানো হয়।

এরপর ৬১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। নতুন কার্যনির্বাহী পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ইমতিয়াজ আহম্মেদ। তারপর দুপুরের খাবার পরিবেশিত হয় লিসবনের রাধুনী রেস্তোরাঁয়।

বনভোজনে বিভিন্ন খেলাধূলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় বিকাল ৭টায় অংশগ্রহণকারীরা লিসবনের উদ্দেশ্যে রওনা হন।

নবগঠিত কার্যনির্বাহী পর্ষদের নেতারা হলেন- উপদেষ্টা শাহ আলম কাজল, মোশারফ হোসেন কিরন, নাইম জামসেদ, মির্জা কামাল হারুন, তাজুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জহিরুল আলম, শওকত ওসমান, মামুন হাজারী, সালা উদ্দিন, কাজী ইমদাদ, ইউসুফ তালুকদার, নাজির আহমেদ, এনামুল হক, একে রাকীব, সফিকুর রহমান, পারভেজ আহমেদ, রাসেল আহমেদ ও মো. শাহীন।