রামপাল বিদ্যুৎকেন্দ্র সরানোর দাবিতে আটলান্টায় সভা
বাংলাদেশের সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র সরানোর দাবিতে সভা করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘পরিবেশ আন্দোলন আটলান্টা’।
শনিবার আটলান্টার নরক্রসে সুন্দরবনের নিকটে রামপাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে মোরশেদুল হাকিম, ইলা চন্দ, কাকলি বিশ্বাস, মোস্তফা জাহিদ, শ্যাম চন্দসহ প্রবাসী বাংলাদেশি ও নেতারা বক্তব্য রাখেন।
নাসির উদ্দিন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাঁচানোর আন্দোলনে আটলান্টাসহ সব প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় আগামী ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর একটায় আটলান্টা 'ভারতীয় কনসুলেট' এর সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করা হয় এবং ঐ বিক্ষোভ কর্মসূচিতে আটলান্টার সব সচেতন নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
