ইপিবিএ ফ্রান্স শাখার নতুন কমিটি
ফারুক আহমদকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ‘ইউরোপিয়ন প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন’ (ইপিবিএ) এর ফ্রান্স শাখার নতুন কমিটি ঘোষণা হয়েছে।
বুধবার প্যারিসের ইবিস হোটেলের বলরুমে সম্মেলনের মধ্য দিয়ে দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষিত হয়।
প্যারিসের বিভিন্ন সামাজিক শ্রেণি পেশার সংগঠনের নেতাদের উপস্থিতিতে কেন্দ্রীয় সহ-সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে এই সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দপ্তর সম্পাদক আবু তাহির এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত হোসেন সোহেল সম্মেলন পরিচালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবিএ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওসমান হোসেন মনির।
বর্তমান সরকার ‘প্রবাসীবান্ধব সরকার’ মন্তব্য করে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা বড় ভূমিকা রাখছে। প্রবাসী বাংলাদেশিদের লাশ সরকারি খরচে দেশে প্রেরণ, যৌথ নাগরিকত্ব, ভোটাধিকার প্রদানসহ আমাদের সব দাবি দাওয়া এ সরকার মেনে নেবে বলে আমরা আশা করছি।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। আপনার প্রবাস জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়ে ছবিসহ লেখা পাঠান। ভ্রমণ কাহিনী, আড্ডা, প্রবন্ধ-নিবন্ধ, গল্পসহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর জানিয়ে লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়ঃ probash@bdnews24.com
