২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বিএনপির আলোচনা সভা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে আলোচনা সভা করেছে স্টেট ও সিটি বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 12:39 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জিল্লুর রহমান জিল্লু, জসিম উদ্দিন ভূইয়া, হেলাল উদ্দিন, নিউ ইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

সভায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

শ্রমিক দলের সভাপতি সফি আলম লাল, ফিরোজ আহম্মেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির মহাসচিব জসিমউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির সভায় উপস্থিত ছিলেন।