২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা’র নতুন কমিটি ঘোষণা

এইচ এম ইকবালকে সভাপতি করে ‘বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সদেরা সুজন, কানাডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 09:54 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

শুক্রবার (২৬ অগাস্ট) টরন্টোর নভোটেল হোটেলের বলরুমে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আলাউদ্দিন নাসিম চৌধুরী দুই বছরের জন্য নতুন কমিটির নামগুলো ঘোষণা করেন। এরা হলেন- এইচ এম ইকবাল (সভাপতি), এম মুত্তালিব খোকন ও এজেড আলমগীর এম রহমান (সহ-সভাপতি), পরিচালক পদে মোহাম্মদ হাসান (প্রশাসন) ও আবুল মনসুর (অর্থ)। ঘোষিত অন্য পরিচালকরা হলেন- সুবীর কুমার দে, এম এ মোমেন মুরাদ, জাফর ওসমান, শহীদ হোসেন, খন্দকার মনিরউদ্দিন, আনোয়ার রশীদ, মোহাম্মদ আলী খোকন, মিজানুর রমান ভূইয়া, নূর এ শহীদ রানা, এমডি বারী মঞ্জু, ফজলে এলাহী রাজু, শহিদুল ইসলাম মিন্টু, মাসুদ সিদ্দিকী, তপন সাইয়েদ, নেসার আহমেদ ও এহসানুল হাবিব। এর আগে সুবীর দে'র সভাপতিত্বে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে আলাউদ্দিন নাসিম চৌধুরী, বিদায়ী কমিটির সভাপতি সুবীর দে, সহ-সভাপতি এইচ এম ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ফয়জুর রহমান বাদল এমপি, গুলশান ক্লাবের সাবেক সভাপতি এনাম আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এমডি বারী মঞ্জু উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়।

চেম্বারের বিগত দিনের কার্যক্রম, আয়-ব্যয় নিয়ে বক্তব্য রাখেন সুবীর দে। সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করেন এনআরবি টিভির নির্বাহী ও বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি জাফর ওসমান ও সংগঠনের সহ-সভাপতি এইচ এম ইকবাল চেম্বারের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

আলাউদ্দিন নাসিম চৌধুরী তার বক্তব্যে বলেন, “বিভিন্ন দেশের চেম্বারগুলো যেভাবে পরিচালিত হয় ‘বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা’ ঠিক সেভাবে পরিচালিত হচ্ছে। বিভিন্ন বিষয় মাথায় রেখেই নতুন কমিটি গঠন করা হয়েছে।”

নব-নির্বাচিত সভাপতি এইচ এম ইকবাল বিগত কমিটিকে ধন্যবাদ জানান এবং সাধারণ সভার সমাপ্তি টানেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। আপনার প্রবাস জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়ে ছবিসহ লেখা পাঠান। ভ্রমণ কাহিনী, আড্ডা, প্রবন্ধ-নিবন্ধ, গল্পসহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর জানিয়ে লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়ঃ probash@bdnews24.com