২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক কর্মসূচি পালন করেছে জর্জিয়া আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, আটলান্টা জর্জিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 08:53 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় আটলান্টার ব্রিট রোডের লাকি সোলস পার্ক মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হয়।

জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমানের পরিচালনায় শোকসভার শুরুতে ১৯৭৫ এর ১৫ অগাস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ২০০৪ সালের ২১ অগাস্টের ভয়াবহ গ্রেনেড হামলার কথা স্মরণ করে বলেন, “আমরা আশা করছি, অচিরেই এই নৃশংস গ্রেনেড হামলার বিচারের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে এবং মূল নীলনকশা প্রণয়ণকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।”

নুরুন্নবী শাওন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা চড়াই উৎরাইয়ের বর্ণনা দেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাম্মদ আলী মানিক, জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠক আজিজুর রহমান, জর্জিয়া আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি হুমায়ুন কবির কাওসার, শেখ জামাল, নেহাল মাহমুদ, যুগ্ম-সম্পাদক এ এইচ রাসেল, মোশারফ হোসেন, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি রেজা করিম, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরেফীন বাবুল, মুক্তিযোদ্ধা সুভাষ চক্রবর্তী, মোজাম্মেল হক, আব্দুল হক ও আরিফ আহমেদ বক্তব্য রাখেন।