২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় প্রথম অনলাইন বাংলা টেলিভিশন ‘বাসভূমি’

প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সংবাদ পরিবেশনের জন্য অস্ট্রেলিয়ায় চালু হলো প্রথম অনলাইন বাংলা টেলিভিশন ‘বাসভূমি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি অস্ট্রেলিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 08:24 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

জুলাইয়ের ৩১ তারিখ থেকে সম্প্রচার শুরু হয়েছে বাসভূমির।

এর মধ্যেই টেলিভিশনটি টকশো, বিজনেস টক, প্রবাস পরিবার, সিঙ্গেল নাইটসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করেছে। প্রতি মঙ্গলবার বাসভূমি টেলিভিশনে আসছে নতুন নতুন অনুষ্ঠান।

বাংলা টিভি চ্যানেলটিকে ঘিরে অস্ট্রেলিয়ায় প্রবাসী দর্শকদের চাহিদাকে সামনে রেখে মঙ্গলবার থেকে এই চ্যানেলে সম্প্রচার শুরু হচ্ছে সিডনি সংবাদ ‘দ্বিতীয় বসতি’। সংবাদভিত্তিক এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানিশা ফেরদৌস। তিনি বাসভূমি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন।

বাসভূমি সূত্রে জানা গেছে, ‘দ্বিতীয় বসতি’তে অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া বাংলাদেশি কমিউনিটির সব ধরনের সংবাদ প্রচারিত হবে।