২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ কাতার শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মামুন সন্দ্বীপ, কাতার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 09:28 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহায় জেদিদ ঢাকা রেস্তোরাঁয় এই আলোচনা সভা হয়।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ জাহেদ এর পরিচালনায় সভায় আবিদুর রহমান ফারুক, হাসিবুর রহমান, মাহফুজুর রহমান, বদরুল আলম, বাবুল আহমেদ, তাজুল ওয়াহিদ, মান্না আহমেদ জাগিদার, আব্দুল হান্নান পান্না, মো. সাহাজাহান, আবুল হাসান, বোরহান উদ্দিন মোল্লা, নুর আলম, শেখ আহাদুল ইসলাম, আরিফুল ইসলাম জিন্না, মিজানুর রহমান, ইসমাইল খান বাদল, বাবুল আহমেদ নোয়াখালী, মহসিন সরকার, মশিউর রহমান, ফরিদ উদ্দিন, শফিকুল আলম তুতু বক্তব্য রাখেন।

শোককে শক্তিতে পরিণত করে জঙ্গিবাদ, মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আরো শক্তিশালী ভূমিকা পালনে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক খুনিদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে ফাঁসির রায় কার্যকর করারও দাবি জানান তারা।

ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম তার বক্তব্যে বলেন, “প্রবাসে বসেও সরকার ও দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন কাতার আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সকল তথ্যপ্রমাণ দিয়ে গ্রেপ্তার করানো হবে।”