২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে ফোবানা সম্মেলন সেপ্টেম্বরে  

প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফোবানার (দ্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) ৩০তম আসর উপলক্ষে মতবিনিময় সভা করেছে আয়োজক পর্ষদ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 07:11 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

সেপ্টেম্বরের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত ওয়াশিংটনে ‘লেবার ডে’ ছুটির দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০তম ফোবানা সম্মেলন। সম্মেলনের আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের ডেরা রেস্তোরাঁয় সম্মেলনকে সফল করার লক্ষে ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির সাথে এক মতবিনিময় সভা করেন সম্মেলনের আয়োজক নেতারা।

সভায় স্বাগতিক কমিটির আহ্বায়ক এটিএম আলম, সদস্য সচিব নুরুল আমিন, প্রধান সমন্বয়ক করিম সালাউদ্দীন, অর্থ কমিটির সভাপতি নাইম রহমান, সহ-আহ্বায়ক ও লিয়াজো কমিটির সভাপতি আকতার হোসাইন এবং ইভেন্ট পরিচালক শিব্বীর আহমেদ উপস্থিত ছিলেন। 

অন্যদিকে ইভেন্ট পরামর্শক শেখ মাওলা মিলনের নেতৃত্বে ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য জিনাত চৌধুরী, ক্লেমন্ট গোমেজ, আবু সরকার, জাকি রহমান তমাল, রাচনা মাওলা, শেখ রাব্বানী, প্রদীপ ঘোষ, ও জাকির হোসেন জসিম উপস্থিত ছিলেন।

সভায় ফোবানা আয়োজক কমিটির নেতারা ওয়াশিংটনে একটি সফল ও স্বার্থক ফোবানা সম্মেলন উপস্থাপনের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করেন। সভায় সম্মেলনের সময় ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির করণীয় সব বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।