শোক দিবসে ওয়াশিংটনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওয়াশিংটনে শোকের কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো।
সভায় সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম নবী বাকী।
সভামঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জিয়াউদ্দীন খান, রাশেদুল হাসান খান রজত, মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী ও ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল হাশেম শিকদার। এছাড়া মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ-সভাপতি আকতার হোসেন, আজম আযাদ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর সোহেল, সাংস্কৃতিক সম্পাদক নাজনিন আকতার, দপ্তর সম্পাদক নারায়ণ দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আবুল হোসেন শিকদার, সাধারণ সম্পাদক খিজির হাসান টিটু, যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু, সহ-সভাপতি রাশেদ জামান, সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তুর্য, মহিলা আওয়ামী লীগ সভাপতি মোহসিনা জান্নাত রিমি, সহ-সভাপতি শাহেদা পারভিন লিপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহাত আফজা, মোস্তাফিজুর রহমান মিন্টু ও জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেন শাহ শোক বক্তব্য রাখেন।
জাতির জনকের পলাতক খুনিদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
