২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে জাতীয় শোক দিবস পালিত

কাতারে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সন্দ্বীপ, কাতার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 09:37 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ, শ্রম কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রমসচিব রবিউল ইসলাম, সচিব নাজমুল হক। কাতার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, কাতারে বাংলাদেশ কমিউনিটি, কাতার প্রবাসী সাংবাদিক সমিতি পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।