২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টনে শোক দিবসের কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বস্টনের নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ শোক কর্মসূচি পালন করেছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 09:32 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার যুক্তরাজ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায়  বিনম্র শ্রদ্ধায়  ১৯৭৫ সালের ১৫ অগাস্টে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণ করা হয়। 

সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।  এরপর নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হারানোর ক্ষতি ছিল অপূরণীয় এবং ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির অগ্রযাত্রা ব্যহত করা হয়েছিল বলে বক্তাদের কথায় উঠে আসে। আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ আবু হাসনাত, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, তপন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী, ইদ্রিস আলী, রাতুল বড়ুয়া, মোহাম্মদ নুর হোসেন, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ কাউসার, ফাইযুল ইসলাম, বি এম আজাদ, মিজানুর রহমান, রহমান বাবুল, জুয়েল বড়ুয়া, আব্দুস সালাম ও ফজলুল হক রাজা বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ করেন রাকা।