২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বাংলা স্কুলের পিঠামেলা অনুষ্ঠিত

বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে প্রবাসী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শীতের পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 05:51 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

রবিবার সিডনিতে মিন্টুর গ্রেঞ্জ পাবলিক স্কুলে এই মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ১১টা থেকেই মেলা প্রাঙ্গণ অংশগ্রহণকারী আর ক্রেতা দর্শকদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে। 

স্টলগুলোতে নানা ধরনের মুখরোচক আর সুস্বাদু পিঠার মধ্যে ছিল ভাপা, চিতই, পাটি সাফটা এবং রঙ বেরঙের পুলি।

পিঠা মেলায় স্কুলের ছেলেমেয়েরা কবিতা ও দেশের গান পরিবেশন করেন। এ ছাড়া সাজ্জাদ আনাম চৌধুরী, বাপ্পী ও মাসুদ মিথুন দর্শকদের পুরনো দিনের গান পরিবেশন করেন।

এই পিঠা মেলা থেকে অর্জিত সব অর্থ বাংলা স্কুলের উন্নয়নের কাজে ব্যয় করা হবে বলে জানা গেছে। স্কুল কর্তৃপক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত আট বছর ধরে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের উদ্যোগে অর্থ সংগ্রহের জন্য পিঠা মেলা অনুষ্ঠিত হচ্ছে। পিঠা মেলায় অংশগ্রহণকারীদের সবাই স্থানীয় বাংলাদেশি পরিবার। 

তারা আরও বলেন, এই স্কুলের বয়স ষোল বছর। সপ্তাহের মাত্র একদিন (রবিবার) স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই স্কুলের কার্যক্রম চালু থাকে।

পিঠামেলায় শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও বাংলাদেশি কমিউনিটির সদস্য, সামাজিক ও রাজনৈতিক নেতা ও প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।