সিডনিতে সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশের মাসুদ
সিডনিতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল নির্বাচনে অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন প্রবাসী বাংলাদেশি মাসুদ চৌধুরী।
১০ সেপ্টেম্বর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ ও তার অধিক বয়সী প্রত্যেক অস্ট্রেলিয়ান নাগরিকের এই নির্বাচনে অংশগ্রহণ বাধ্যতামূলক। ভোটে অনুপস্থিত থাকলে ৫৫ ডলার জরিমানার বিধান রয়েছে।
ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সভাপতি মাসুদ চৌধুরী এবারই প্রথম এই নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন। প্রবাসী বাংলাদেশি কিছু ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই নির্বাচনের সাথে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও ক্ষমতায়নের প্রশ্ন জড়িয়ে আছে।
তারা বলেন, লেবার পার্টি থেকে মাসুদের মনোনয়নপ্রাপ্তি অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের সম্পৃক্ততার একটি অন্যতম উদাহরণ।
