২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশিগানে বাংলাদেশি প্রকৌশলীদের জন্য ‘চাকরি মেলা’ ২০ অগাস্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী-প্রকৌশলীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘চাকরি মেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 12:41 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

আগামী ২০ আগস্ট মিশিগানের ডেট্রয়েট ম্যারিয়ট-রেনেসাঁ সেন্টার হোটেলে এই মেলা অনুষ্ঠিত হবে।

আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবিয়া) ও মিশিগান গ্রেটলেক্স চ্যাপ্টার মেলার আয়োজন করছে।

মেলায় চাকরিদাতা এজেন্ট-প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন মার্কিন কোম্পানিতে উচ্চপদে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা  চাকরিপ্রার্থীদেরকে জীবন বৃত্তান্তসহ সাক্ষাৎকারের প্রস্তুতির জন্য পরামর্শ দেবেন।

ওইদিন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত অটোমটিভ কোম্পানিতে নিয়োগ প্রদানকারী কয়েকটি এজেন্সি উপস্থিত থাকবে।

এছাড়া দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন গাড়ি কোম্পানিতে চাকরিরত বাংলাদেশি প্রকৌশলীরা বিভিন্ন পরামর্শ দেবেন।

মেলায় ‘ফিয়াট ক্রাইসলার’ অটোমোবাইলসের নিয়োগ কর্তাদের সরাসরি অংশগ্রহণ বাংলাদেশি প্রকৌশলীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও  থাকবে এরোটেক, ডিইপি, অপটিমাল এর মত নামিদামি এজেন্সি।

বাংলাদেশি আসতে ছাত্রছাত্রীদের কোনো ফি দিতে হবে না।

চাকরি মেলার বিস্তারিত জানতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কমিটির প্রধান আশিক ইউসুফ (ayusuf_mi@yahoo.com), ইসরাত জাহান (ishrat_90@yahoo.com),  সাদেক রহমানের  (sadekrahman@yahoo.com)  সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। 

মূলত এবারের চাকরি মেলা অনুষ্ঠিত হবে ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (আবিয়া) ‘দ্বি বার্ষিক কনভেনশন’র সাইড লাইনে।

তিনদিনের এ আন্তর্জাতিক সম্মেলন শুরু চাকরি মেলার আগের দিন- ১৯ অগাস্ট।

যুক্তরাষ্ট্র, কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, চীন, ইউরোপ ও বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রকৌশলী, গবেষক ও উদ্যোক্তারা এ সম্মেলনে অংশ নেবেন।

কনভেনশনে বিভিন্ন সেমিনারে তারা পাশ্চাত্যের অভিজ্ঞতায় কীভাবে প্রিয় মাতৃভূমির কল্যাণে অবদান রাখা যায়, তা নিয়েও খোলামেলা আলোচনা করবেন।

সম্মেলনে সাংস্কৃতিক পিরেবশনায় অংশ নেবেন কণ্ঠশিল্পী নচিকেতা, অনুপমা মুক্তি, অভিনেত্রী রোজী সিদ্দিকী, অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিমসহ দুই বাংলার খ্যাতিমান শিল্পীরা।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়   probash@bdnews24.com