২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হনলুলু ও শিকাগোতে জঙ্গিবিরোধী মানববন্ধন

বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপের সমর্থনে যুক্তরাষ্ট্রে হনলুলু ও শিকাগো শহরে পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 12:34 AM

Updated : 20 Aug 2022, 01:26 PM

গত শনিবার সংশ্লিষ্ট শহরের বাংলাদেশের কন্সাল অফিসের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

হনলুলুতে অনুষ্ঠিত মানববন্ধনের সমন্বয় করেন হাওয়াইতে নিযুক্ত বাংলাদেশের কন্সাল জেনারেল জান রুমি। এ সময় উপস্থিত প্রবাসীরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন।

এর আগে শিকাগোর বুডলং উডস লাইব্রেরিতে একইদিন অনুষ্ঠিত ‘বাংলাদেশী ভয়েস ফর সলিডারিটি অ্যান্ড পিচ’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেখানে সাম্প্রতিক জঙ্গিবাদের নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি জঙ্গি নির্মূলে সরকারের  পদক্ষেপের প্রতি সমর্থন জানান বক্তারা।

শিকাগোতে বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মুনির চৌধুরীর উদ্যোগে এ সেমিনার ও মানববন্ধনে ভারত, মেক্সিকো, ফিলিফিন্স, চীন, জাপানের কন্সাল জেনারেলরা উপস্থিত ছিলেন।  

কন্সাল জেনারেল মনির চৌধুরী বলেন, “জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নতির পথে এগিয়ে চলছে, ঠিক এই সময়ে বিশেষ একটি মহল বাংলাদেশে জঙ্গি তৎপরতায় মদদ দিচ্ছে। ওরা একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছে।”

প্রবাসীদের পক্ষ থেকে ওসমান আহমেদ, জহুরুল হক, উইং কমান্ডার মহিউদ্দিন, আশরাফ আলী, খায়রোল আনাম বক্তব্য রাখেন।