কাতারে ‘স্পারকিং ড্রিম’র পরিচিতি সভা
কাতারে তরুণদের সংগঠন ‘স্পারকিং ড্রিম’র নতুন ৬১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কাতারের রাজধানী দোহায় আল মুনসুরা এশিয়ান চিফ রেস্টুরেন্টে এ সভা হয়।
সংগঠনের সভাপতি পান্না খানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান বিশ্বাসের সঞ্চালনায় সভায় সাধারণ সম্পাদক ইব্রাহিম ইমন, পরিচালনা কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা আবদুল মতিন পাটোয়ারী, উপদেষ্টা এস এম ফরিদুল হক, ওমর ফারুক চৌধুরী, পেয়ার মোহাম্মদ ও শফিকুল ইসলাম তালুকদার বাবু বক্তব্য রাখেন।
নতুন কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, শাজাহান সাজু, শামসু উদ্দিন মণ্ডল, রফিকুল ইসলাম ভূইয়া হেলাল, নজরুল ইসলাম সিসি ও ইঞ্জিনিয়ার খন্দকার আবু রায়হান।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালক (প্রশাসন) শেখ রিয়াজ, পরিচালক (অ্যাকাউন্টস) পান্না খান, সহ-সভাপতি শেখ রিয়াজ, সাংগঠনিক সম্পাদক পলাশ হাওলাদার, দপ্তর সম্পাদক জিকু ভূইয়া।
সম্পাদক মণ্ডলীর সদস্যরা হলেন- শেখ নবাব, হাফিজুর রহমান উজ্জ্বল, মিজানুর রহমান, রায়হান, নীল, শাহিন শিহাব, মহসীনুর রহমান, পারভেজ খান দিপু, জাফর আহমেদ, শামীম আহমেদ, শেখ মিঠু, অপু রহমান, সুমন আহমেদ, ফরিদ উদ্দিন ও রফিকুল ইসলাম।
সংগঠনটির প্রধান উপদেষ্টা আবদুল মতিন পাটোয়ারী বলেন, “তরুণদের এই স্পারকিং ড্রিম কাতারে তিন বছরে ব্যাপক সাড়া পেয়েছে। প্রবাসের মাটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিকাশের প্রত্যয় নিয়ে এটি এগিয়ে যাবে বলে আমরা আশা রাখি।”
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
