টরন্টো বাংলা বইমেলা শনিবার
কানাডার রাজধানী টরন্টোয় দশমবারের মতো বাংলা বইমেলা হচ্ছে শনিবার।
সকাল ১০টায় টরন্টোর ৯ ডোজ রোডের লিজিয়ন হলে এই বইমেলার আয়োজন করা হয়েছে।
মেলা চলাকালে দিনব্যাপী প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকছে বলে আয়োজক সংগঠন ‘অন্যমেলা’ জানিয়েছে।
বইমেলার দশক পূর্তি উপলক্ষে এবার উত্তর আমেরিকার লেখকদের সম্পৃক্ত করতে বিশেষ জোর দেওয়া হয়। বাংলাদেশ ও কলকাতা থেকে আমন্ত্রিত লেখক ও প্রকাশকরা মেলায় অংশ নেবেন।
ভারতের প্রখ্যাত উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে মেলায় যোগ দেবেন।
এছাড়া বাংলাদেশের ইমদাদুল হক মিলন ও মোকারম হোসেন, কলকাতার মোনালিসা দাসসহ কয়েকজন সাংবাদিক ও আবৃত্তিকার মেলায় আসছেন।
প্রকাশকদের মধ্যে অনন্যা, সময়, কথা প্রকাশ, তাম্রলিপি, নিউ ইয়র্কের মুক্তধারাসহ বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা মেলায় স্টল নিয়ে বসবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
