২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টে জাপানজুড়ে পরমাণু বোমার ‘ক্ষত’

সাত দশক আগে যুক্তরাষ্ট্রের ফেলা পরমাণু বোমা যে ধ্বংসযজ্ঞ নিয়ে এসেছিল, অগাস্ট এলেই তা নাড়িয়ে দেয় জাপানিদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবীর বিকাশ সরকার, টোকিও জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 11:25 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

হিরোশিমা ও নাগাসাকিতে ইতিহাসের ভয়াবহতম ওই ধ্বংসযঞ্জের ওপর লেখা সব প্রকাশনা অগাস্টে প্রদর্শিত হয় জাপানের সব গ্রন্থাগারে।

পুরো জাপানের পৌর গ্রন্থাগারগুলোতে প্রতি মাসেই কোনো না কোনো ঐতিহাসিক ঘটনা ও ঋতুভিত্তিক সংস্কৃতির নতুন ও পুরনো বই আর সাময়িকী প্রদর্শিত হয়।

পঞ্জিকা ঘুরে অগাস্ট এলেই তাই ফিরে হিরোশিমা ও নাগাসাকি সেই স্মৃতি। গতকাল টোকিওতে আমার বাসার পাশে পৌর গ্রন্থাগারে গিয়ে দেখি হিরোশিমা ও নাগাসাকিতে হামলা সংক্রান্ত বেশ কিছু নতুন বই ও পুরনো সাময়িকী প্রদর্শিত হচ্ছে। নেড়েচেড়ে দেখলাম। বেশ কয়েকটি পড়া হয়নি, নতুন বেরিয়েছে। সময় পেলে পড়ে নেওয়ার ইচ্ছে আছে, তাহলে নতুন তথ্য পাব। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষে দিকে সে সময় ১৯৪৫ সালের ৬ অগাস্ট সকালে জাপানের হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামে পরমাণু বোমা ফেলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এর তিন দিন পর নাগাসাকি শহরে ফেলা হয় ‘ফ্যাট বয়’ নামের অপর পরমাণু বোমা।

এই দুই পরমাণু বোমার বিস্ফোরণ ও এর পার্শ্ব প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ৩৭ লাখের বেশি মানুষ। এখনও ওই বোমার প্রভাবে নানা জটিলতায় ভুগতে হচ্ছে হিরোশিমা-নাগাসাকির অনেককে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় 
 probash@bdnews24.com