নিউ ইয়র্কে 'সৃষ্টি একাডেমি'র দশকপূর্তি উৎসব
প্রবাসী বাঙালি প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পৃক্ত রাখার সংকল্পে শনিবার নিউ জার্সিতে ‘সৃষ্টি একাডেমি অব পারফর্মিং আর্টস' তাদের ১০ বছর পূর্তি উৎসব করলো।
নিউ জার্সির নিউ ব্রান্সউইক সিটির জর্জস্ট্রিট প্লে হাউজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোমেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখার আহ্বান জানান।
শুভেচ্ছা বক্তব্য রাখছেন একাডেমির প্রতিষ্ঠাতা ড. সুবর্ণা খান। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
প্রবাস প্রজন্মের সমবেত নৃত্য। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
প্রবাস প্রজন্মের সমবেত নৃত্য। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সৃষ্টির দশকপূর্তি উৎসবে সমবেত নৃত্য। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
যুক্তরাষ্ট্রে প্রবাসী শিশু-কিশোরদের বাঙালি সংস্কৃতির সাথে সম্পৃক্তি ঘটানোর ক্ষেত্রে এই একাডেমির কর্মকান্ড ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বলে উল্লেখ করেন তাদের অভিভাবকেরা। অনেকে এই একাডেমির প্রসারে সহায়তার অঙ্গিকার করেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়
probash@bdnews24.com
