২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই আ. লীগ নেতাদের পরিচিতি সভা

দুবাই আওয়ামী লীগ নেতাদের পরিচিতি সভা হয়ে গেল গত শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 01:40 AM

Updated : 20 Aug 2022, 01:22 PM

সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ ছিলেন সভার প্রধান অতিথি।

দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক সারোয়ার মহুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সংযুক্ত আরব আমিরাতের আহ্বায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাজী মনির, যুগ্ম আহ্বায়ক ইকবাল বকুল, সদস্য সচিব  প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল।

বক্তব্য রাখেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক শাহজান মিয়াজী, শারজাহ আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি বচন মিয়া, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির, আল আইন মহানগর আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন আনু, দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা আনিছুর রহমান ও মুজিবুর রহমানসহ অনেকে।

দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় ঘোষ ও রফিক অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, “প্রবাসে বাংলাদেশকে তুলে ধরেন আপনারা। দেশে জঙ্গি সমস্যা নিরসনে আপনারা একেকজন রাষ্ট্রদূত হিসেবে কাজ করে যাবেন।”