কানাডায় গল্পগ্রন্থের মোড়ক উন্মোচনে গান-কবিতার সন্ধ্যা
কানাডার মন্ট্রিয়লে বসবাসরত কবি ও গল্পকার অপরাহ্ণ সুসমিতোর গল্পগ্রন্থ ‘চিড়িয়াখানা বা ফেসবুক ও অন্যান্য গল্প’র মোড়ক উন্মোচন হয়ে গেল রোববার।
ওই দিন সন্ধ্যায় মন্ট্রিয়লের ৬৭৬৭ কোত দ্য নেইজ লাইব্রেরির ৬০২ নম্বর হল রুমে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে বইটির প্রকাশক আড়িয়াল প্রকাশনী।
গল্পগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধের গবেষক লেখক তাজুল মোহাম্মদ ও বাঙালি কমিউনিটিতে শ্রদ্ধেয় সাঈদা শের মনজু।
গল্প তিনটি হলো- ‘ইলতুতমিশ, নবম শ্রেণি ও বসাকপাড়া লেন’, ‘অড্রে হেপবার্ন ও গ্রেগরি পেক’ ও ‘মেন্ডিস ও গৌরাঙ্গ’।
গল্পকার অপরাহ্ণ সুসমিতো শুভেচ্ছা বক্তব্যে তার লেখালেখির পটভূমি,সংগ্রাম, আগামীর স্বপ্ন তুলে ধরেন।
দীজেন্দ্রলাল রায় ও রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন রুমানা নাহিদ সোবহান। তার গানে মোহিত হন হলভর্তি দর্শক।
এরপরে আবৃত্তি করেন আবুল জাকের: সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কবির মৃত্যু’, জয় গোস্বামীর ‘মেঘ বালিকা’ ও শামসুর রাহমানের ‘বারবার ফিরে আসে’।
সবশেষে গান নিয়ে আসেন মন্ট্রিয়লের বাঙালিদের মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুজা দত্ত।
