যুক্তরাষ্ট্রে ‘শোকের মাস’ পালনের প্রস্তুতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবস ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে শোকের মাস পালনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
ওয়াশিংটন, ফ্লোরিডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, নিউ ইংল্যান্ড, শিকাগো, টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক আওয়ামী লীগ এরই মধ্যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ভার্জিনিয়ার আর্লিংটনে ‘ঘরের খাবার’ রেস্টুরেন্টে শোকের মাস পালনের প্রস্তুতিসভা করে ওয়াশিংটন আওয়ামী লীগ।
ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম নবী বাকী, উপদেষ্টা জিয়াউদ্দীন খান, সহসভাপতি নুরুল আমিন নুরু, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সোহেল, প্রচার সম্পাদক তানভিরুল ইসলাম লিপু, দপ্তর সম্পাদক নারায়ণ দেবনাথ।
উপস্থিত ছিলেন ওয়াশিংটন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তুর্য, সহসভাপতি হাসানুল আমিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, সহ সভাপতি আবুল হোসেন শিকদার, জাহিদ ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি মহসিনা রিমি, মিরা খাতুন।
সভায় ১ অগাস্ট কালো ব্যাজ ধারণ, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভা, দোয়া ও মিলাদ এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলা দিবস পালনের সিদ্ধান্ত হয়।
সভার শুরুতে গুলশান ও শোলাকিয়া, যুক্তরাষ্ট্রের ওরল্যান্ডো, ডালাস, লুইজিয়ানা এবং ফ্রান্সের নিসে সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়।
১ অগাস্ট বঙ্গবন্ধুর জন্য মোনাজাত এবং জ্যাকসন হাইটসে মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচি দিয়েছে নিউ ইয়র্ক আওয়ামী লীগ।
১৫ অগাস্ট কুইন্স প্যালেসে ‘বড় পরিসরে শোক দিবস পালন’ করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
