নিস শহরে হামলার প্রতিবাদে ফ্রান্স আ. লীগের বিক্ষোভ
ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবস উৎসবে জড়ো হওয়া মানুষদের ওপর ট্রাক নিয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ফ্রান্স আওয়ামী লীগ।
শনিবার বিকাল ৪টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিকান স্কয়ারে এই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে প্রবাসী আওয়ামী লীগ নেতারা নিস শহরে সন্ত্রাসী হামলার নিন্দা বাংলাদেশেও জঙ্গি হামলা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
“এই হায়নাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।”
সমাবেশে ইউরোপীয়ান আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকী, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলাওয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম সেলিমসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।
