২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ঈদের খুতবায় সন্ত্রাসবাদের নিন্দা

জাপানে ঈদের খুতবায় বিশ্বব্যাপী সন্ত্রাসী ও জঙ্গি হামলার নিন্দা জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মুসলিম উম্মার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 01:04 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

মধ্যপ্রাচ্যর দেশগুলোর মত জাপানে বসবাসরত ‍মুসলমানরাও বুধবার ঈদ উদযাপন করছে। দেশটির রাজধানী টোকিওর টার্কিশ মসজিদে স্থানীয় সময় সকাল ৯টায় ঈদের প্রধান জামাত হয়।

নামাজের খুতবায় ইমাম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার তাগিদ দেন।

ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ না যেতেই জাপানে ঈদ পালিত হচ্ছে। ওই জঙ্গি হামলায় মোট ২০জন নিহত হন, যাদের মধ্যে সাতজনই জাপানি। 

টোকিও ছাড়াও ওসাকা, সুকুবা, সায়তামা, চিবা, ফুকুশিমা, হিরোসিমা, কিয়েতো, তোহুকুসহ জাপানের ৪৬ জেলার শতাধিক স্থানে বুধবার ঈদের জামাত হয়েছে বলে জাপানের গণমাধ্যমগুলো জানিয়েছে।

বাণিজ্যিক রাজধানী ওসাকার ইবারাকি মসজিদে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত হয়।

বাংলাদেশ, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সিরিয়া, সৌদি আরব, ভারত ও ইরানের প্রায় দুই শতাধিক প্রবাসী নারী-পুরুষ সেখানে ঈদের নামাজে অংশ নেন।