যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার
বাংলাদেশের একদিন আগে বুধবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ঈদুল ফিতর উদযাপন করবেন মুসলমানরা।
মুসলিম আমেরিকান সোসাইটি, কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স, ইসনা প্রভৃতি সংস্থার পাশাপাশি নিউ ইয়র্কে ‘বাংলাদেশ মুসলিম সেন্টার’র প্রেসিডেন্ট আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশিদের নেতৃত্বে পরিচালিত পৌনে দুইশ মসজিদসহ যুক্তরাষ্ট্রজুড়ে দুই হাজার ছয়শ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
প্রতিটি ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ পদক্ষেপ নিয়েছে বলেও জানান আবুল হাশেম।
এক মাস রোজার পর বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা।
