২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস-বাংলা প্রেস ক্লাবের ইফতার ও সভা অনুষ্ঠিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ইফতার ও সভা করেছে প্যারিস-বাংলা প্রেস ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 12:41 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

রোববার প্যারিসের প্লাস দা ফেতের মেহরাব রেস্তোরাঁয় এ ইফতার ও সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের হেড অফ কাউন্সিলর হজরত আলী খান।

সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সহ-সভাপতি সিরাজুর রহমান এ আয়োজনে উপস্থিত ছিলেন।

প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল ও সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সালেহ আহমদ, বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক আশরাফুল ইসলাম, মহিলা দলের সভাপতি মমতাজ আলো, বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় সমিতির সভাপতি শাহনেয়াজ রশিদ, দূতাবাসের কর্মকর্তা আবুল হোসেন, কমিউনিটি নেতা শামিম মোল্লা উপস্থিত ছিলেন।