২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সান ফ্রান্সিসকোয় বাংলাদেশি উইমেন এমপাওয়ারমেন্ট নেটওয়ার্ক

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় প্রবাসী বাংলাদেশি নারীদের নতুন সংগঠন ‘বাংলাদেশি উইমেন এমপাওয়ারমেন্ট নেটওয়ার্ক’ আত্মপ্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 03:35 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

রোববার বিকালে বে এলাকার হেওয়ার্ডে সংগঠনের প্রথম সভায় লীনা বদরুজ্জামানকে সভাপতি, ওয়াহিদা রশীদকে সাধারণ সম্পাদক এবং নূজহাত চৌধুরীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

নির্বাহী সদস্য হয়েছেন ড. বেগম ফিরদাউস, রোজিনা সাজিদ ও নাসরীন রহমান।

রেবেকা রশীদের পরিচালনায় সভায় লীনা বদরুজ্জামান, ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক শামসুন্নাহার হক বক্তব্য রাখেন।   

তারা পারিবারিক সম্প্রীতি জোরদার করতে সংগঠনের সদস্যদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।