লন্ডনের ব্রেন্ট বারার মেয়র হলেন বাংলাদেশি পারভেজ
বাংলাদেশি বংশোদ্ভূত পারভেজ আহমেদ লন্ডনের ব্রেন্ট বারা কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার রাতে ব্রেন্ট বারা কাউন্সিলের বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ পান তিনি।
২০১৪ সালে ডলিস হিলস ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন পারভেজ।
পরিবার নিয়ে প্রায় ৩০ বছর ধরে ব্রেন্টে বসবাস করা পারভেজ একজন সফল ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট।
মেয়র নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ব্রেন্টের মেয়র নির্বাচিত হয়ে সম্মানিত বোধ করছি। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আমাদের এই বিশাল ব্রেন্ট বারাকে শীর্ষে নিয়ে যেতে দৃষ্টি দিতে চাই।
