২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে নজরুল স্মরণ

সাম্য ও মানবতার চেতনাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে লন্ডনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন করলেন প্রবাসীরা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 04:24 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

কবির ১১৭তম জন্মদিন সামনে রেখে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রার্ডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হল ‘কে দুরন্ত বাজাও’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে নজরুল পরিষদ।

এতে সঙ্গীত পরিবেশন করেন সাদিয়া আফরোজ চৌধুরী, গৌরী চৌধুরী, তারানা রাউফ কান্তা, নাদিয়া নিহাদ, সায়ান গুপ্তা, সঞ্জয় দে, ফারজানা শিফাত, স্বপ্না, শুভ্রা মোস্তাফা, সুনয়ন চৌধুরী, মহামায়া শীল, আলাউর রাহমান, নাজমুন নাহার তন্বী, সারওয়ার ই আলম, সুজানা আনসারি ও অমিত দে।

বাদ্যযন্ত্রে ছিলেন বালুজি শ্রীভাস্তাব, অমিত দে, সাগর ও কৃশ রবি। সঙ্গীত পরিবেশনার পাশাপাশি শিল্পীরা কবি নজরুলের দর্শন নিয়েও আলোচনা করেন।

নজরুল জন্মজয়ন্তীর এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন ড. মোহাম্মদ নুরুল আলম।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অদিতি রায়, শ্রীপর্ণা দেব সরকার। নজরুলের কবিতা আবৃত্তি করেন সুমনা ভট্টাচারিয়া, স্মৃতি আজাদ, ঊর্মি মাজহার ও সমর সাহা।

সাদিয়া আফরোজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানজুড়ে শব্দযন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মিলন, আলোকজ্জায় ছিলেন মিঠু আজাদ।