২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোট ডাকাতিতে দেশের মানুষ দিশেহারা’

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের ‘ভোট ডাকাতিতে’ বাংলাদেশের মানুষ ‘দিশেহারা’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির একটি সহযোগী সংগঠনের এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 12:31 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

রোববার রাতে নিউ ইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার এ সভায় সভাপতি সারওয়ার খান বাবু বলেন, ‘দেশ পরিচালনায় ব্যর্থ’ বর্তমান সরকারের ‘ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’

“সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। তাদের উপর্যুপরি জুলুম-নির্যাতন, হত্যা-সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, সিট বাণিজ্যে আর ভোট ডাকাতির ফলে দেশের মানুষ দিশেহারা। এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।”

সভায় সংগঠনের নির্বাহী কমিটির সদস্য এ কে এম রফিকুল ইসলাম ডালিম আওয়ামী লীগ সরকারের ‘পতন ত্বরান্বিত করতে’ ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

বিএনপি নেতা সাদেক হোসেন খোকার রোগমুক্তি, ইউপি নির্বাচনে জবর-দখল, বিরোধী নেতাকর্মীদের ‘খুন, গুম ও নির্যাতনের’ প্রতিবাদে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন হাজী নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এমডি মতিন, সহ-সভাপতি গোলাম এন হায়দার মুকুট, মজিবুর রহমান, মাহবুবুর রহমান মুকুল, আব্দুর রব সরদার, আব্দুল মোমেন সোহেল, সাইফুল ইসলাম, মোহাম্মদ মাহফুজ, জন রাটা রতন।

উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক প্রধান উপদেষ্টা কাইয়ূম চৌধুরী, গোলাম হোসেন, সুমন সরকার, ওয়াসিম, খন্দকার, এম ডি সোহেল, এমডি রাজু, বাবুল, সজীব, আজিজ, মহসিন, সেলিম, রতন আফজাল, নজরুল ইসলাম, নাদিম ইকবাল বাহার, আব্দুর রাজ্জাক সরকার, সাদী, মোহাম্মদ আলী প্রমুখ।