নিজামীর ফাঁসি কার্যকরে নিউ ইয়র্কে উল্লাস
মানবতাবিরোধী অপরাধে একাত্তরের আল-বদর কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে সন্তোষ জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসীরা।
একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের হোতা জামায়াতে ইসলামীর আমির নিজামীকে বুধবার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এরপর তাৎক্ষণিকভাবে আলাদা বিবৃতি দিয়ে সন্তোষ জানায় যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ইউএস কমিটি ফর সেক্যুলার অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউ ইয়র্ক চ্যাপ্টার, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, বস্টনের নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ, পেনসিলভেনিয়া স্টেট বঙ্গবন্ধু পরিষদ।
এসব বিবৃতিতে বদরপ্রধানের ফাঁসিকে ‘বাঙালির কলঙ্ক মোচনের বড় অধ্যায়’ উল্লেখ করে একে ‘একাত্তরের শহীদদের রক্ত ঋণ পরিশোধের পরিক্রমা’ অ্যাখ্যা দেওয়া হয়।
বিবৃতিতে ‘ধরা ছোঁয়ার’ বাইরে থাকা নিজামীর সহযোগীদেরও বিচারের দাবি জানানো হয়।
ড. এম এ বাতেন, নূরনবী, আবু তাহের, মাহবুবুর রহমান, জয়নাল আবেদীন, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, জাকারিয়া চৌধুরী, শাহীন ইবনে দিলওয়ার, ড. নূরন্নবী, শিতাংশু গুহ, ফাহিম রেজা নূর, স্বীকৃতি বড়ুয়া, মোর্শেদা জামান, আব্দুর রহমান মামুন, আশরাফুজ্জামান, মো. ইউসুফ চৌধুরী, ইকবাল ইউসুফ, আতিকুর রহমান, মোহাম্মদ জহির ও মো. কাদের মিয়া এসব বিবৃতিতে স্বাক্ষর করেন।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানান তারা।
