২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে গান আর আড্ডায় মিললেন চবির সাবেকরা

লন্ডনে জমকালো আয়োজনে পুনর্মিলনী হলো যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 12:55 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

রোববার পূর্ব লন্ডনের মালাবারি স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে একত্রিত হয়েছিলেন স্বাধীনতা পরবর্তী ব্যাচ থেকে শুরু করে সদ্য সাবেক শিক্ষার্থীরাও; সাংস্কৃতিক পরিবেশনা আর আড্ডায় তারা খুলে দিয়েছিলেন স্মৃতির ঝাঁপি।  

চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ইউনিয়ন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক অভিজিত ধর বাপ্পীর পরিচালনায় পুনর্মিলনীর শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ছালেহ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল মান্নান। অতিথি হিসেবে আরও ছিলেন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন, লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য রুশনারা আলী, অধ্যাপক নুরুন্নবী।

আব্দুল মান্নান বলেন, “প্রবাসে সাবেক ছাত্র-ছাত্রীদের করা এ ধরনের আয়োজন সৌহার্দ্যের বন্ধন বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখবে।”

দেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ কে এম ইয়াইয়া, সাইফুল ইসলাম, ফসিউল আলম, কিরণ বণিক শংকর, কায়সার রশিদ মিন্টু, প্রিয়রঞ্জন মহাজন, শায়েক আহমেদ সওদাগর, মোশতাক হোসেন চৌধুরী, প্রবক রঞ্জন দাস, বদরে আলম দিদার, আবদুল্লাহ আল মামুন, ব্যারিস্টার আফতাব উদ্দিন।

স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, ব্যারিস্টার মনোয়ার হোসেন, রাজীব চক্রবর্তী, শাহীন আকতার হামিদ, দেবাশীষ দাশ, ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, মুহিদ চৌধুরী, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, মাসুক আহমেদ, এনায়েত সরোয়ার, আবদুল আহাদ, নজরুল ইসলাম হাবীবি, মোহাম্মদ নুরুল ইসলাম, দিলুয়ার আলী, আব্দুল হান্নান, রুহুল চৌধুরী মনি, জেবুন্নেসা মিতা, নাজরাতুন নাজ নাইম, সুলতানা ইয়াসমিন শিখা, মেরিনা খানম, সাইফুদ্দিন চৌধুরী টিপু, আবু নসর তালুকদার, সৈয়দ সাইফুল ইসলাম প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন এরশাদ আনোয়ার, লাবণী বড়ুয়া, নজরুল ইসলাম হাবীবি, শর্মিলা নন্দী, তোফায়েল আহমেদ, শিরিন তাজ বেগম, সাবিনা লুনা সুলতানা, উজ্জয়ীনি রায়, মধুছন্দা দেওয়ান আহমেদ, নাসরিন আকতার বাপিন, সাদিয়া শরমিন।

কবিতা আবৃত্তি করেন ব্যারিস্টার ইউসুফ রেজা, শহিদুল ইসলাম সাগর,  শাহ মুয়িজুর রহমান শামীম, দেবাশীষ দাস, আবদুল ওয়ালি, মতিউর রহমান রানা, রহিম উদ্দিন প্রমুখ।