২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিসবেনে বৈশাখী মেলা

অস্ট্রেলিয়ার এই শহরে দেরিতে হলেও বৈশাখী উৎসবে রঙ ছড়িয়েছে প্রবাসী বাঙালিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কবির উদ্দিন, অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 06:47 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

পুরনো খবর:

অস্ট্রেলিয়ার ‘রঙিন’ গোল্ড কোস্ট
ব্রিসবেনের বাঙালিরা 
‘আর কোনো শত্রু সম্পত্তি না’

রোববার এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে ব্রিসবেন শহরের কেড্রনের কিওঙ পার্কে। পহেলা বৈশাখের থেকে বেশ কয়েকদিন পরে করা এই আয়োজনে প্রবাসীদের  স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী প্রায় দুই হাজার বাঙালি যোগ দিয়েছেন এই মেলায়।

মেলায় বেশ কিছু খাবারের স্টলের পাশাপাশি ছিলো দেশীয় পোষাক ও গহনার স্টল। খাবারের স্টলগুলোতে বিরিয়ানি, পিঠা ও মিষ্টির প্রাচুর্য ছিল চোখে পড়ার মতো! এছাড়া কিছু স্টলে হালে রীতি হয়ে ওঠা পান্তা-ইলিশের ব্যবস্হাও ছিলো।

কিওঙ পার্কে এইবার মেলা আয়োজন করা হয় কারণ এই পার্কের মাঠটি বেশ প্রশস্ত। এতে মেলার দর্শনার্থীরা বেশ জায়গা পেয়েছেন মেলাটি উপভোগ করার। বাচ্চারা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বেশ উপভোগ করতে পেরেছে মেলাতে।

বেলা ১১ টায় শুরু হয়ে এই মেলা চলেছে হয় সন্ধ্যা সাড়ে সাতটা অবধি। সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয় বিকেল পাঁচটায়। স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশিত নাচ ছিল বেশ আকর্ষণীয়।

এছাড়া ভারতের একজন কত্থক শিল্পীও নৃত্য পরিবেশন করেন। রোজানা আজাদ সংগীত পরিবেশন করেন।

এইবার মেলায় এসেছিলেন কুইন্সল্যান্ডের প্রাদেশিক সরকারের মন্ত্রী এন্থনি লিনহ্যাম। শুভেচ্ছা ভাষণে তিনি বলেন, ‘ব্রিসবেনে বাড়ছে বাঙালিদের সংখ্যা এবং সেই সঙ্গে বাঙালিদের সংস্কৃতি চর্চাও শক্তিশালী হচ্ছে।’

ছবি : লেখক

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com