জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ ডেনমার্কে
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগের ডেনমার্ক শাখা এক প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার দেশটির রাজধানী কোপেনহেগেনের নরেব্রু হালেনে ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত এই সভায় সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন বলেন,‘প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের দাবিদার হওয়ায় তাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি হুমকির মুখে ফেলতে চেয়েছিলেন অভিযুক্তরা। এফবিআইয়ের তদন্তে এ বিষয়গুলো উঠে এসেছে।'
আর সংগঠনটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া তার বক্তব্যে বলেন,‘প্রকাশ্য রাজনীতিতে সফল না হয়েই হয়তো অন্ধকার পথ বেছে নিয়েছিলেন ষড়যন্ত্রকারীরা। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে আর এফবিআইয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও তার বাসা তল্লাশি করে পাওয়া নথিপত্রই প্রমাণ করে তিনি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।’
ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের বিরোধীতাকারীরাও সমান অপরাধী এবং তারাও এ ষড়যন্ত্রের দায় এড়াতে পারেন না বলে মত প্রকাশ করেন বিদ্যুৎ বড়ুয়া।
সাধারণ সম্পাদকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ খালেক, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভুইয়া, দপ্তর সম্পাদক হিল্লোল বড়ুয়া প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সামি দাস, জাহাঙ্গীর আলম, মানজুর লিমন, বোরহান উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, কবির আহমেদ, কাওসার আহমেদ সুমন, আমির হোসেন, রেজাউল করিম, ফাহমিদ আল মাহিদ, অভিজিত দাস, আব্দুল্লাহ আল জাহিদ, তায়মুল শোয়েব, ডেনমার্ক যুবলীগের সভাপতি জামিল আখতার কামরুল, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নিরু, ফয়সাল আহমেদ, মাহফুজুর রহমান, কিশোর দেবনাথ, নীরব হালদার প্রমুখ।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
