মালদ্বীপে পহেলা বৈশাখ
বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে প্রবাসীরা বরণ করেছে নতুন বছরকে।
বৃহস্পতিবার রাজধানী মালের বিলা বং ইন্টারন্যাশনাল হাই স্কুলের হল রুমে হয়েছে বর্ষবরণের অনুষ্ঠান।
হাই কমিশনার কাজী সারোয়ার হোসেন তার স্বাগত বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, বৈশাখের উত্তাপ আর ঝড়-ঝঞ্ঝা পুরানোকে ভেঙে নতুনকে সৃষ্টি করার শক্তির প্রতীক।নতুন বছরে জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার সংকল্প করার এটিই উপযুক্ত সময়।
তিনি বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির কথা তুলে ধরেন এবং এতে প্রবাসীদের অবদানের কথাও স্মরণ করেন।
‘নীল দরিয়া শিল্পীগোষ্ঠী’র শিল্পীরা সংগীত পরিবেশনের পাশাপাশি কবিতা আবৃত্তিও করে।
সবশেষে মালদ্বীপে প্রবাসীদের জন্য আগামী মাস থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ‘ওপেন ডে’ নামক একটি সেবা চালু করার ঘোষণা দেওয়া হয়। এতে বাংলাদেশিরা সরাসরি রাষ্ট্রদূতের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা তুলে ধরতে পারবেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
