২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় দিনব্যাপী বৈশাখী মেলা

বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দেশটির রাজধানী ত্রিপোলিতে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শায়মা জাহান তিথি, লিবিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 01:32 AM

Updated : 11 Oct 2022, 08:06 PM

শুক্রবার ত্রিপোলির দূতাবাস ভবনে এই আয়োজনের প্রথম পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মো. শাহিদুল হক, দূতাবাসের শ্রম কাউন্সেলর,রাজনৈতিক কাউন্সেলর,প্রথম সচিব ছাড়াও কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের কলেজের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী, অভিভাবক এবং প্রবাসী বাংলাদেশিরা।

সাংস্কৃতিক আয়োজনে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি এবং ঋতুভিত্তিক ফ্যাশন শো।

এরপর শুরু হয় দ্বিতীয় পর্ব তথা মেলা। প্রবাসীদের পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা,বাঙালির ঐতিহ্যবাহী পিঠা ও মিষ্টান্নর স্টলের উপস্থিতি অনুষ্ঠানস্থলকে যেন মুহূর্তেই পরিণত করে একখণ্ড বাংলাদেশে।

স্টল প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com