২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে বাংলাদেশ স্কুলে বৈশাখী উৎসব

প্রবাসীদের পরিচালিত একটি স্কুলের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনোয়ার হোসেন মামুন,কাতার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 08:52 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পুরনো খবর:

কাতারে  মৎসজীবীদের ‘বড় অংশ’ বাংলাদেশি

শুক্রবার বিকালে আবু হামুর বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় বাংলা নববর্ষ উৎসব ও বৈশাখী মেলা।

অধ্যাপক গোলাম ফারুক সিদ্দিকের সঞ্চালনায় বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। তিনি এক মিনিটের বক্তব্যে কাতার প্রবাসী সবাইকে দূতাবাসের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের কন্ঠে -এসো হে বৈশাখ এবং ধন ধান্য পুষ্প ভরা- গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। নৃত্য পরিবেশন করেন দুই ছাত্রী শ্রীপর্ণা এবং আইরিন।আরও নৃত্য পরিবেশন করেন তিন ছাত্রী তানিয়া, জুবেয়েদা ও আঞ্জু।

এরপর স্থানীয় ব্যান্ড দল শ্রবণের দুই শিল্পী সাইফুল ও সাজু মেলায় যাইরে গানটি দিয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন।আরও সংগীত পরিবেশন করেন রিদিতা,অদিতি সরকার,কানিজ ফাতেমা চিন্তিয়া,রাজ্জাক, শাকের প্রমুখ।অনুষ্ঠানে দুটি স্থানীয় ব্যান্ড দল অতঃপর ও চিরন্তন বাউল সংঘ গান গেয়ে শোনায়।

কবিতা আবৃত্তি করেন অধ্যাপক জুলফিকার আজাদ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা গেয়ে শোনান দেশাত্ববোধক গান।

বৈশাখী মেলায় বিভিন্ন স্টলে ছিল পান্তা-ইলিশ, পিঠাপুলিসহ বিভিন্ন খাবারের আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, দূতাবাসের শ্রম কাউন্সিলর ড.সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় সচিব নাজমুল হক, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।

আরও যোগ দিয়েছিলেন কাতার প্রবাসী বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,ব্যবসায়ী ও প্রবাসী সাংবাদিকরা।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com