২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কানাডা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 10:10 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

২৬ মার্চ সকালে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলন করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার কামরুল আহসান। এ সময় দূতাবাসে কর্মরত কূটনীতিক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ হাউসে ঢাকা থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং পঁচাত্তরের কালরাতের সকল শহীদের স্মরণ করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্য বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ২৯ মার্চ ​মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ​ঐতিহ্যবাহী ​​ফেয়ারমন্ট শ্যটোলরিয়ার হোটেলের এডামহলে এক আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন​করা হয়​।এতে​ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার চিফ গভর্ণমেন্ট হুইপ অ্যান্ড্রু লেসলি, এমপি। স্বাগত বক্তব্য রাখেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার কামরুল আহাসান। ​স্বাধীনতা ও জাতীয়​দিবসের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে ​হাই কমিশনার ​বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধবিদ্ধস্ত একটি অবস্থা ​থোক অনেক চেষ্টার মাধ্যমে বাংলাদেশ আজ বর্তমানের অবস্থানে এসে পৌঁছেছে।​এক সময়ের খাদ্য ঘাটতির দেশ থেকে আজ খাদ্যে স্বয়ংস্বম্পূর্ণতা এবং খাদ্য ও বাণিজ্যিক পণ্য সামগ্রী রপ্তানীকারক রাষ্ট্রে পরিণত হয়ছে বাংলাদেশ।’ তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে এলিয়ট ট্রুডোর সমর্থনের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীন বাংলাদেশের জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাই কমিশনার বলেন, 'লাখো শহীদের আত্মত্যাগের সেই মহান মুক্তিযুদ্ধে অর্জিত বিজয় তখনই অর্থবহ হয়ে উঠবে যখন আমরা প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় একটি শক্তিশালী অর্থনীতির উপর দাঁড়াতে পারবো।' 

​প্রধান অতিথির বক্তব্যে কানাডার পার্লামেন্টের চিফ হুইপ অ্যান্ড্রু লেসলি এম.পি. জানান, বাংলাদেশ তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার নির্বাচনী এলাকা অরলিন্সের বিপুল সংখ্যক ভোটার হচ্ছেন বাংলাদেশি  বংশোদ্ভুত কানাডিয়ান। তাদের কল্যাণের জন্য কাজ করছেন তিনি।

কানাডা-বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটেনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক চমৎকার উল্লেখ করে লেসলি বলেন,‘ আগামীতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে আমি আশা করছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঙালি অধ্যূষিত আরেকটি এলাকা অটোয়া-ওয়েস্ট থেকে নির্বাচিত এম.পি আনিতা ভ্যানডেনবেল্ড। কর্মজীবনের একটি উল্লেখযোগ্য সময় বাংলাদেশে থাকার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বাংলাদেশের আতিথেয়তা আমি চিরদিন মনে রাখবো।’ ভাষার জন্য আত্মদানকারী জাতি হিসেবে  বাংলাদেশিদের প্রতি তিনি গভীর সম্মান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে কানাডার বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যবসায়ী, সাংবাদিক, উন্নয়ন সংস্থা ও  সমাজকর্মী এবং বাংলাদেশি কানাডীয় নাগরিকরা যোগ দেন। সমন্বয়ে ছিলেন প্রথম সচিব মাকসুদ খান এবং উপস্থাপনায় ছিলেন প্রথম সচিব (বাণিজ্য) দেওয়ান মাহমুদ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com