২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ‘ঘুম ভাঙার গান’

বিলেতের রাজধানীতে দুটি সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো কোয়ার হিসেবে সলিল চৌধুরীর গান পরিবেশিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিয়াজ আহমেদ, লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 09:37 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

সত্যেন সেন স্কুল অব পারফরমিং আর্টস এবং উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাজ্য সংসদের যৌথ আয়োজন ‘ঘুম ভাঙার গান’ পরিবেশিত হবে ৩ এপ্রিল, পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন রোডের ‘রিচ মিক্সে’।

সলিল চৌধুরীর যে গানগুলো বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের মনে অনুপ্রেরণা এবং চেতনা সৃষ্টি করেছিল, কালজয়ী সেই গানগুলি যেন এখনো বঞ্চিত, অবহেলিত ও নিপীড়িতদেরই মনের কথা। ‘ঘুম ভাঙার গান’ হতে যাচ্ছে মূলত সেই চেতনারই পরিবেশনা বলে জানিয়েছেন আয়োজকরা। 

সলিল চৌধুরীর গানে যে প্রাচ্য এবং পাশ্চাত্য সঙ্গীতের সংমিশ্রণ রয়েছে, নাচ ও কবিতা আবৃত্তির সংযোজনে তারই উপস্থাপন দর্শক-শ্রোতাদের আনন্দ দেবে বলে আয়োজকরা আশা করছেন।

কোয়ার কন্ডাক্টার হিসেবে থাকছেন সিদ্ধার্থ করগুপ্ত আর পরিচালনার দায়িত্বে রয়েছেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী ইমতিয়াজ আহমেদ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com