২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী,মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 06:52 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

শনিবার ২৬ মার্চ রাতে রাজধানী মালের ধারুবারুগেতে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী ইরতেহসাম আদম ।

দুই দেশের জাতীয় সংগীত এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের উদ্বোধনী ভাষণের পর প্রধান অতিথি মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য দেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে মালদ্বীপ ও বাংলাদেশের কূটনৈকিত সম্পর্কের নানা দিক তুলে ধরেন। আগামীতে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে-এমন আশা করে বক্তব্য শেষ করেন রাষ্ট্রদূত । 

প্রধান অতিথির ভাষণে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী ইরতেহসাম আদম বলেন,`স্বাস্থ্য খাতে বাংলাদেশিদের সহায়তা অমূল্য। বাংলাদেশি ডাক্তাররা দক্ষ এবং নিষ্ঠাবান।`প্রতিবছর মালদ্বীপ থেকে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা  লেখাপড়া করতে বাংলাদেশ যাচ্ছে আর এর জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।  বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কয়েকটি দেশাত্মবোধক দলীয় সংগীত,একক সংগীত এবং নৃত্য পরিবেশিত হয়।

কয়েকটি দেশের কূটনৈতিকরা ছাড়াও মালদ্বীপে বাংলাদেশ দূতাবসের কর্মকর্তা ও কর্মচারী,আওয়ামী লীগ মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com