সিডনিতে স্বাধীনতা দিবসে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত
অস্ট্রেলিয়ার সবচাইতে জনবহুল শহরে একটি প্রবাসী সংগঠনের উদ্যোগেসমবেতকন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশি শিশুরা।
শনিবার ২৬ মার্চ সন্ধ্যায় ‘বাঙ্গালী কমিউনিটি ইনক’ সিডনির উদ্যোগে ইঙ্গেলবার্নের অক্সফোর্ড রোড ও কাম্বারল্যান্ড রোড সংলগ্ন পার্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সমবেতকন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে একদল প্রবাসী শিশু।
নতুন প্রজন্মের কাছে ১৯৭১ এর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশীয় সংস্কৃতিকে তুলে ধরবার প্রয়াসেই ছিল এই আয়োজন। লাল সবুজে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া যেন বিদেশের মাটিতে বাংলাদেশকে ফিরে পাওয়া।
সবশেষে আয়োজকদের পক্ষে নাজমুল খান শিশুদের নিয়ে কেক কেটে সবাইকে মিষ্টি মুখ করান।
প্রবাসী বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সিডনি থেকে প্রকাশিত অনলাইন ও পত্রিকার সম্পাদক ও সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিদের অনেকেই উপস্থিত ছিলেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
