২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় পতাকা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 02:20 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

শনিবার বিকাল সাড়ে ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা থেকে শোভাযাত্রা বের হয়ে ৭৩ স্ট্রিট ও ৩৭ এভিনিউ হয়ে ৭৭ স্ট্রিটের পিএস ৬৯ মিলনায়তনে শেষ হয়।

নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনামঞ্চ আয়োজিত এ শোভাযাত্রায় নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গার, রাজ্য ও স্থানীয় প্রশাসনের কয়েকজন প্রতিনিধি, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামালউদ্দিন হোসেনসহ কয়েকশ’ প্রবাসী অংশ নেন।

এর আগে ডাইভার্সিটি প্লাজায় মুক্তিযুদ্ধ সম্পর্কিত কবিতা আবৃত্তি, গণসংগীতের আসর ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Image
শোভাযাত্রার আগে সমাবেশে উপস্থিতির একাংশ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

শোভাযাত্রার আগে সমাবেশে উপস্থিতির একাংশ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Image
সমাবেশে বক্তব্য রাখছেন নিউ ইয়র্কের সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংগার। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সমাবেশে বক্তব্য রাখছেন নিউ ইয়র্কের সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংগার। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সমাবেশে বক্তব্য রাখেন অ্যাটর্নি মঈন চৌধুরী, আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, জেনোসাইড একাত্তরের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর।

জাতিসংঘ মিশনে স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ মিশনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে।

সকালে মিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উড়িয়ে দিবসটি উদযাপন শুরু হয়।

দুপুরে এক আলোচনা সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় অবদান রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।