কালরাত স্মরণ নিউ ইয়র্কে
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে শুক্রবার স্থানীয় সময় রাত ১২ টা ১ মিনিটে শহীদ স্মরণে এ কর্মসূচি পালিত হয়।
‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন’ কর্মসূচিটির আয়োজন করে।এর আগে রাত ৯টায় শুরু হয় দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা। বিশেষভাবে সম্মান জানানো হয় নিউ ইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধাদের।
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদ, বাঙালির চেতনা মঞ্চ, বঙ্গমাতা পরিষদসহ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠনের নেতা-কর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি এবং ইউরোপের হলোকাস্ট ডিনায়েলের আদলে বাংলাদেশেও মুক্তিযুদ্ধের স্বীকৃত বিষয়গুলোর ওপর বিতর্ক রোধে আইন পাশের দাবি জানানো হয়।
কালরাত স্মরণে নিউ ইয়র্কের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করছেন শিল্পীরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তিনি এ ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন কর, ড. এম এ বাতেন, গোলাম মোস্তফা খান মিরাজ, জিএইচ আরজু, সরাফ সরকার, আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, মুজাহিদ আনসারী, ফাহিম রেজা নূর, আব্দুর রহিম বাদশা, স্বীকৃতি বড়ুয়া, নূরে আলম জিকু, সবিতা দাস, জলি করসহ প্রবাসী নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
