যুক্তরাষ্ট্র কংগ্রেসের ভোটে প্রথম বাংলাদেশি প্রার্থী
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে কংগ্রেসের নিম্ন কক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রথম কোনো বাংলাদেশি মনোনয়ন পেলেন।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়ার ডিসট্রিক্ট-৭ আসনে ডেমোক্রেট দলের প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. রশীদ মালিক।
ড. রশীদ মালিক। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
২০১৬ সালের ৮ নভেম্বর ৪৬৯টি আসনের (৩৪টি সিনেট, ৪৩৫টি নিম্ন) যুক্তরাষ্ট্র কংগ্রেসের ভোট হবে।
রশীদ মালিক এর আগে ২০১০ ও ২০১২ সালে জর্জিয়ার স্টেট হাউজ অব রিপ্রেজেন্টেটিভে একই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনী ইশতেহারে মালিক যুক্তরাষ্ট্রের মূলধারার কর্মসংস্থানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন বলে ঘোষণা দেন।
যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আরও আধুনিকায়ন করারও প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।
নির্বাচনী এলাকার জনগণের প্রতি মালিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে নির্বাচিত করারও আহ্বান জানান।
