২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ‘ফিউশন নাইট’

মালয়েশিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা, ‘ফিউশন নাইট ২০১৬’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 07:57 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

শনিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরে আয়োজক ইউনিভার্সিটি সেদায়া ইন্টারন্যাশনাল কলেজ (ইউসিএসআই) ছাড়াও এই আয়োজনে অংশ নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মালায়া, সেগি ইউনিভার্সিটি ও মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশি শিক্ষার্থীরা।  

ইউসিএসআই উত্তর শাখায় একটি মিলনায়তনে হয়ে যাওয়া এই আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি আরও কয়েকটি দেশের শিক্ষার্থীরাও অংশ নেয়।আদম টারদ ও তারা রায়ের উপস্থাপনায় ফিউশন নাইটে আবহমান বাংলার কিছু গানের সঙ্গে  ছিল নাচের পরিবেশনা।

বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউসিএসআইয়ের সভাপতি মো.জিয়াউর রহমান জিয়া জানান,  দেশি সংস্কৃতিকে মালয়েশিয়ায় অধ্যয়নরত বিশ্বের অনান্য দেশের শিক্ষার্থীদের সামনে তুলে ধরতেই এই আয়োজন।

ভবিষ্যতে আরও বড় আকারে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করবেন বলেও জানান তিনি।ফিউশন নাইটের তত্ত্বাবধানে ছিলেন রাকিবুল হক, তাহসিন জেমিন আদ্রিতা এবং জাইমা জাহিন নিধি।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com