নিউ ইয়র্কে প্রবাসীদের ফুটবল লীগ শুরু ১৭ এপ্রিল
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এ বছরের ফুটবল লীগ আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে।
নিউ ইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারের লীগে অংশগ্রহণের জন্যে ইতোমধ্যে ১৪টি দল আবেদন করেছে।
এর মধ্যে থেকে ১৩ মার্চ এক লটারির ১২টি দলকে বাছাই করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভায় গত ২৮ ফেব্রুয়ারি ‘পরিচয় ফুটবল লীগ’র বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল।
প্রবাসী বাংলাদেশির জন্য ১৯৯৫ সাল থেকে এই ফুটবল লীগ আয়োজন করে আসছে নিউ ইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র এক সভায় এই ফুটবল লীগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল।
তিনি নিউ ইয়র্কে প্রবাসীদের ফুটবল লীগের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে সব দলের কর্মকর্তা ও খেলোয়াড়দেরকে লীগ পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান।
