২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 11:44 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

স্থানীয় সময় শনিবার সকালে রিয়াদের ওলাহা সড়কে এ দুর্ঘটনায় হতাহত বাংলাদেশিদের পরিচয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

নিহতরা হলেন- বাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলী, কিশোরগঞ্জের সোহেল মিয়া, টাঙ্গাইলের আবুল ও নূরুল ইসলাম এবং ঢাকার এরশাদ আলী।

আহত কানু মিয়া ও মনিরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রদূত গোলাম মসীহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বনি এএমআর কনস্ট্রাকশন’ নামে একটি কোম্পানিতে তারা কাজ করত।

পাঁচ বাংলাদেশির লাশ সামুচি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।