জাতীয় কাউন্সিলের জন্য ফ্লোরিডা আ. লীগের প্রতিনিধিদল চূড়ান্ত
জাতীয় কাউন্সিলে অংশ নিতে পাঁচজন প্রতিনিধিকে চূড়ান্ত করেছে ফ্লোরিডা আওয়ামী লীগ।মার্চের শেষ দিকে ঢাকায় অনুষ্ঠেয় কাউন্সিলে এই প্রতিনিধিরা অংশ নেবেন।
রোববার পামবিচে এক সভায় প্রতিনিধিদল চূড়ান্ত করা হয় বলে ফ্লোরিডা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।
সংগঠনের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক এম রহমান জহীর, আমির আলী চৌধুরী, নওশাদ চৌধুরী, কামালউদ্দিন ভূইয়া, হাসান মাসুদ, ওসমান চৌধুরী অপু উপস্থিত ছিলেন।
এছাড়া ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ফ্লোরিডা আওয়ামী লীগের কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, মিশিগান, টেক্সাস, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন, নিউ ইংল্যান্ডসহ অন্যান্য অঙ্গরাজ্য থেকেও আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের প্রতিনিধি ঠিক করা হবে।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
